বার্সেলোনায় এখন বেশ ভাল অবস্থানেই রয়েছেন ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার। তবে শোনা যাচ্ছে, নেইমারকে নাকি নিজেদের ক্লাবে ভেড়াতে চাইছে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ সংবাদপত্র এএস জাভিয়ার ম্যাটাল্লানাসের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নেইমারকে নিজের ক্লাবে চুক্তিবদ্ধ করতে চেষ্টা করবেন। তবে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়নি ঠিক কবে নেইমারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবে রিয়াল। তবে পত্রিকাটির দাবি, পেরেজ শেষ পর্যন্ত নেইমারকে নিজের ক্লাবে ভেড়াতে চান।
২০১৮ সালে বার্সেলোনার সঙ্গে নেইমারের চুক্তি শেষ হবে। এরপর নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে কথা বলবেন নেইমার।
ম্যাটাল্লানাসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে চুক্তিবদ্ধ হতে বার্সেলোনা নেইমারকে যে পরিমাণ অর্থের প্রস্তাব দেবে তার চেয়েও বেশি অর্থের প্রস্তাব দেবেন পেরেজ।
তবে বার্সেলোনা ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার বিষয়ে নেইমারের কোনো ইচ্ছা নেই বলে ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে।
স্পোর্টস লুইস মাসকারোর প্রতিবেদনে বলা হয়েছে, বার্সোলোনায় বেশ ভালোই আছেন নেইমার। কিন্তু কর ও অন্যান্য আইনি কারণে তাকে স্পেন থেকে চলে যেতে হতে পারে।
এদিকে রিয়ালের মতো ম্যানচেস্টার ইউনাইটেডও নেইমারকে নিতে আগ্রহী বলে শোনা যাচ্ছে। গত আগস্টে নেইমারের সঙ্গে ক্লাবটি চুক্তিবদ্ধ হতে আগ্রহ প্রকাশ করলেও বার্সেলোনা ছাড়তে চাননি তিনি।
এখন দেখার বিষয় ভবিষ্যতে বার্সোলোনায় থাকার বিষয়ে নেইমারের অবস্থান বদলায় কিনা! খবর: এনইএসএন।
