রিয়াল মাদ্রিদের দুঃসময়ে নতুন এক মাত্রা যোগ হতে যাচ্ছে। কোপা দেল রে-তে এক ম্যাচ নিষিদ্ধ থাকা ডেনিস চেরিশেভকে কাদিজের বিপক্ষে খেলানোয় এই টুর্নামেন্ট থেকে লস ব্লাঙ্কোসদের বরখাস্ত করা হতে পারে।
রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার আগে গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে খেলেছিলেন ডেনিস চেরিশেভ। গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালে দুই হলুদ কার্ড দেখার কারণে কোপা দেল রের একটি ম্যাচে এই রাশিয়ান খেলতে পারবেন না এটা নিশ্চিতই ছিল।
কিন্তু রিয়াল কোচ রাফা বেনিতেজ কাদিজের বিপক্ষে তাকে প্রথম একাদশে রাখেন এবং প্রথম গোলটিও তিনি করেছেন। রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে ম্যাচটি জিতলেও এই বরখাস্ত হওয়া খেলোয়াড় খেলানোর কারণে এখন এই টুর্নামেন্ট থেকে বরখাস্ত হতে পারেন। একই রকম ভাবে এই বছর স্প্যানিশ ক্লাব ওসাসুনা কোপা দেল রে টুর্নামেন্ট থেকে বরখাস্ত হয়েছে।
এখন কাদিজ আজ স্প্যানিশ স্থানীয় সময় দুপুর দুইটার মধ্যে আবেদন করলেই স্প্যানিশ ফুটবল ফেডারেশন ব্যবস্থা নেবে। কাদিজের প্রেসিডেন্ট ম্যানুয়াল ভিজকানো নিশ্চিত করেছেন, এই বিষয়ে তারা আবেদন করবেন। এএস স্পোর্টস।
