জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) কোসে ভর্তির ১ম মেধা তালিকা আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।। উক্ত ফল SMS এর মাধ্যমে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে (NU<space>ATMP<space>Roll No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৯টায় ওয়েব সাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
