রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম, ভাইস-চেয়ারম্যান পদে আব্দুল মালেক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খাতুন মিলি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নৌকা প্রতিকে ৪৮ হাজার ৭০৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী বদিউজ্জামান আনারস প্রতিকে ভোট পেয়েছেন ১৮ হাজার ৫১২ ভোট। জাতীয় পাটির অ্যাডভোকেট সালাউদ্দীন বিশ্বাস লাঙ্গল প্রতিকে ৬ হাজার ৩৩৫ ভোট,ওয়াকার্স পাটির সাইদুর রহমান হাতুড়ী ৭০০ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে আব্দুল মালেক টিউবওয়েল প্রতিকে ২৫ হাজার ১৫০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রার্থী শফিকুল ইসলাম সরকার তালা প্রতিকে ভোট পেয়েছে ২২ হাজার ৪৫৯। মাহবুবুর রহমান উড়োজাহাজ প্রতিকে ১০ হাজার ৪১৯, সালমান ফিরোজ ফয়সাল টিয়া পাখি প্রতিকে ৯ হাজার। তোহিদুল ইসলাম লাঙ্গল প্রতিকে ৭ হাজার ভোট পেয়েছেন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন সুফিয়া খাতুন মিলি।
ইত্তেফাক/জেডএইচ
