যেমন ব্যাটিং, তেমন নজরকাড়া অবয়ব। তেমনই কথায় বিদ্যুৎ চমকায়।
ঢাকায় আসার আগেই বলেছেন, তার নামে সেঞ্চুরি লিখে রাখতে। গতকাল ঢাকায় পা রেখেই হুঙ্কার দিলেন, ‘হ্যালো বাংলাদেশ, আই অ্যাম হেয়ার। আই অ্যাম ইন টাউন।’ কথায় কথায় হাসি আর মজায় মাতিয়ে রাখা গেইল জমিয়ে দিলেন। সোজা নিজের লক্ষ্যটা বলে দিলেন, ছক্কা মারতে হবে। যত বেশি সম্ভব ছক্কা মারবো।
