সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ১৫ কর্মীসহ ৫৬ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের ১৩ জন ও শিবিরের দুইজন কর্মীসহ নিয়মিত মামলার ৪১ জন আসামি রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, রাত-ভোর যৌথবাহিনীর অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১৮ জন, কলারোয়ায় তিনজন, তালায় দুইজন, কালিগঞ্জে ১০জন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে নয়জন, দেবহাটায় সাতজন ও পাটকেলঘাটা থানা থেকে চারজন গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।
