দক্ষিণ আফ্রিকায় বাছন মিয়া (২৭) নামে এক বাংলাদেশি যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে দেশটির লেবফোরটি এলাকায় বাছন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন বাসার ভেতরে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়।
বাছন মিয়া সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার জাঙ্গালহাটা গ্রামে মৃত ওয়াতির আলীর ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘ ৮ বছর আগে তিনি আফ্রিকায় যান। বাছন মিয়া আফ্রিকার লেবফোরটি শহরে মোদি দোকানি ছিলেন বলে জানিয়েছেন তারই ভাগ্নে সুজেল ইসলাম।
দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাছন মিয়ার চাচাতো ভাই জয়নাল আবেদীনের বরাত দিয়ে সুজেল ইসলাম বলেন, গত সোমবার তিনি দেশে আসার কথা থাকলে ফিরতে হচ্ছে লাশ হয়ে। আগামী মঙ্গলবার মরদেহ দেশে আনা হবে।
