চলতি মৌসুমের শেষে অবসরের ইঙ্গিত দিয়েছেন ভেরোনা স্ট্রাইকার লুকা টনি। গত মৌসুমে সিরি আ’তে ২২ গোল করে ইন্টার মিলানের মাওরো ইকার্দির সাথে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ৩৮ বছর বয়সী টনি।
এর আগের মৌসুমেও তার কাছ থেকে এসেছে ২০ গোল। এবার অবশ্য এখন পর্যন্ত লীগে সাত ম্যাচে করেছেন মাত্র এক গোল। উল্লেখ্য, ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপুর্ণ সদস্য ছিলেন এই স্ট্রাইকার তার বর্তমান দল ভেরোনা১৫ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতে অবস্থান করছে। ফক্স স্পোর্টস।
