প্যারিস হামলায় নিহতদের প্রতি ড. হাছান মাহমুদের শ্রদ্ধা নিবেদন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ১৯:৩৫
১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক পরিবেশমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি।
 
স্থানীয় সময় দুপুর ১২ টায় প্যারিসের "প্লেস ড্যু নেশন"- এ তিনি নিহতদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
 
প্যারিস হামলার নিন্দা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বর্তমান বিশ্ব আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদে আক্রান্ত। সন্ত্রাসবাদ মরণঘাতী ক্যান্সারের মতো পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। সন্ত্রাসীরা মানবতা ও সভ্যতার শত্রু। এদের কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই।’
এ সময় সমগ্র পৃথিবীর শান্তিকামী মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের প্রতিহত করার আহ্বান জানান হাসান মাহমুদ।
 
ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, ইউরোপীয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কারেন ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।