ডোপ টেস্টে ধরা পড়লেন কুশাল পেরেরা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ১১:১০

শ্রীলংকান উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশাল পেরেরার দেহে নিষিদ্ধ ড্রাগের সন্ধান পাওয়া গেছে। আর এ কারণে পেরেরাকে নিউজিল্যান্ড থেকে ডেকে পাঠিয়েছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড।

সম্প্রতি পাকিস্তানের শ্রীলংকা সফরের সময় অন্যান্য আরো খেলোয়াড়ের মতই ডোপ টেস্টের জন্য পেরেরার মূত্রের নমুনা সংগ্রহ করা হয়। রোববার শ্রীলংকান ক্রিকেটের এক বিবৃতিতে জানানো হয়েছে এই টেস্টের ফলাফল ইতিবাচক হওয়ায় বোর্ড তাকে দ্রুত দেশে ফেরত আসার নির্দেশ দিয়েছে। আইসিসি’র আইনানুযায়ী এখন ২৫ বছর বয়সী পেরেরার বিপক্ষে ব্যবস্থা নিবে লংকান বোর্ড। তার জায়গায় ২৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশাল সিলভাকে নিউজিল্যান্ডে পাঠানো হচ্ছে।


শ্রীলংকার জাতীয় ক্রিকেট দলের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পেরেরা ডোপ টেস্টে ধরা পড়লেন। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে নিষিদ্ধ স্টেরয়েড গ্রহণের দায়ে বাঁহাতি ব্যাটসম্যান উপর থারাঙ্গাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছিল শ্রীলংকা। থারাঙ্গা অবশ্য সেসময় দাবী জানিয়েছিলেন অনেক দিনের পুরনো কাঁধের ইনজুরি থেকে সেড়ে উঠতে তিনি হারবাল প্রক্রিয়ার আশ্রয় নিয়েছিলেন।
আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক মাসের নিউজিল্যান্ড সফরে শ্রীলংকা দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচ খেলবে।