লা লিগার নভেম্বরের সেরা খেলোয়াড় নেইমার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৫:৫৫
 
লা লিগার নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনা তারকা নেইমার। ২০১৩-১৪ মৌসুমের শুরু থেকে এই পুরস্কার দেয়ার রীতি চালু হয়। নেইমার এই প্রথম পুরস্কারটি জিতলেন।
 
লিওনেল মেসি, লুইস সুয়ারেসরা একবারও লা লিগার মাসের সেরা পুরস্কার না পেলেও এই নিয়ে পঞ্চদশ বারের মতো এটা ফরোয়ার্ডদের অধিকারে গেছে।