বেসিক ব্যাংকের তিন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও একজন মহাব্যবস্থাপককে (জিএম) চাকরিচ্যুত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বুধবার ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক খন্দকার মো. ইকবাল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
তিন কর্মকর্তা হলেন- উপব্যাবস্থাপনা পরিচালক ফজলুস সোবাহান, রুহুল আলম ও মো. সেলিম এবং মহাব্যবস্থাপক মাহবুবুল আলম।
মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাদের অপসারণের বিষয়ে সিদ্ধান্ত হয়। আজ এই বিষয়ে চিঠি দেয়া হয়। তবে চিঠিতে চাকরিচ্যুতের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
অপসারিত কর্মকর্তাদের মধ্যে রুহুল আলম ছাড়া অন্য সবার বিরুদ্ধে বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির জালিয়াতির ঘটনায় মামলা রয়েছে।
