রেজা-সাঙ্গাকারা-নাসিরের ব্যাটে ঢাকার বড় সংগ্রহ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৬:৪৮
 
রেজা-সাঙ্গাকারা-নাসিরের কল্যাণে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস। টপ অর্ডারে রেজার করা ২৮ বলে ৩১ রানের সঙ্গে মিডেল অর্ডারে দুর্দান্ত জুটি গড়েন নাসির হোসেন ও কুমার সাঙ্গাকারা।
 
টুর্নামেন্টে সিলেট সুপার স্টার্সের জন্য এটি বাঁচা-মরার লড়াই। অন্যদিকে এই ম্যাচ জয় পেলেই শেষ চার নিশ্চিত হবে ঢাকার। জয়ের জন্য মরিয়া সিলেটের সঙ্গে শুরুতে ধুকতে থাকে ঢাকা। এ সময় ঢাকার ইনিংসকে কিছুটা এগিয়ে দেন ফরহাদ রেজা। অবশ্য স্কোর গড়ার মূল কাজটি করেন মিডেল অর্ডার জুটি সাঙ্গাকারা ও নাসির। চতুর্থ উইকেটে ৪৫ বলে ৬৯ রানের জুটি গড়েন তারা।
 
অন্যদিকে শেষ সময়ে কার্যকর দুটি ছোটো ইনিংস খেলেন ম্যালকম ওয়ালার ও মোসাদ্দেক হোসেন। শেষ ৪ ওভারে এই জুটি সংগ্রহ করে ৫৭ রান!
 
আগের ম্যাচে ব্যর্থতার পরও ইয়াসির শাহকে আবার ওপেনিংয়ে নামায় ঢাকা। নতুন উদ্বোধনী জুটিতে পাকিস্তানি লেগ স্পিনারের সঙ্গী ফরহাদ রেজা। ইয়াসির যথারীতি ব্যর্থ, বরং পাওয়ার প্লেতে মহামূল্যবান কিছু বলও অপচয় করেছেন। কিন্তু শেষ পর্যন্ত মিডিল অর্ডার জুটি ও শেষ ৪ ওভারের ঝড়ে স্বস্তিতে আছে ঢাকা। তাদের ১৫৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করছে সিলেট।