দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও লেনদেন কমেছে। একইসাথে অধিকাংশ সূচকও হ্রাস পেয়েছে।
ডিএসইতে আজ মোট ৩২১টি কোম্পানির ৯ কোটি ৬০ লাখ ৮১ হাজার ৪১৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৮১ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ১২৮টাকা। যা আগের দিনের চেয়ে ১৬ কোটি ৬৬ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬.১১ পয়েন্ট কমে ৪৫৮৭.৩৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.২৯ পয়েন্ট কমে ১৭৪৩.৯৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১.৮০ পয়েন্ট কমে ১১০৪.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩১৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- আফতাব অটোস, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেল, ডেল্টা লাইফ, বিএসআরএম স্টিল, ইউনাইটেড পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, এমআই সিমেন্ট ও শাশা ডেনিমস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- এপেক্স ট্যানারী, ঢাকা ডাইং, এপেক্স স্পিনিং, এক্সিম ১ম মি. ফা., মিরাক্যাল ইন্ডা., লিগেসী ফুটওয়্যার, ইসলামি ইন্সু., জেমীনি সী ফুড, এপেক্স ফুড ও প্রগতি ইন্সু.।
অন্যদিকে, দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- এশিয়ান টাইাগার, অলটেক্স ইন্ডা., অগ্রনী ইন্সু., ফারইস্ট নিটিং, ইউনাইটেড ইন্সু., এফবিএফআইএফ, জিকিউ বলপেন, আমান ফীড, রূপালি ব্যাংক ও বিএসসি। বাসস
