বিপিএল: রান সংগ্রাহকের তালিকার শীর্ষে সাঙ্গাকারা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ২১:১৩
 
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে সবচেয়ে বেশি রান করার তালিকায় শীর্ষে উঠলেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক শ্রীলংকার কুমার সাঙ্গাকারা। টুর্নামেন্টে ২৭তম ম্যাচে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে ৪৮ রান করে চট্টগ্রাম ভাইকিংসের তামিম ইকবালকে সরিয়ে শীর্ষে উঠেন সাঙ্গা।
 
৯ ম্যাচে অংশ নিয়ে সর্বমোট ৩৩৯ রান করেছেন সাঙ্গাকারা। গড়- ৪২.৩৭। আর সমানসংখ্যক ম্যাচে অংশ নিয়ে ২৯৮ রান করেছেন তামিম। গড় ৩৭.২৫। তৃতীয়স্থানে আছেন চট্টগ্রাম ভাইকিংসের তিলাকরত্নে দিলশান। ১০ ম্যাচে ২৬০ রান করেছেন দিলশান। তার গড় ২৮.৮৮। চতুর্থ স্থানে রয়েছেন রংপুর রাইডার্সের জহিরুল ইসলাম। ৮ ম্যাচে ৪৯ গড়ে ১৯৬ রান করেছেন জহিরুল।

খবর বাসসের।