সিরীয় শরণার্থীদের নিয়ে প্রথম বিমানটির বৃহস্পতিবার কানাডায় পৌঁছনোর কথা রয়েছে। উল্লেখ্য, ২৫ হাজার সিরীয় শরণার্থী কানাডায় পুনর্বাসিত হওয়ার সুযোগ পাচ্ছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একথা জানিয়ে দিনটিকে ‘একটি মহান দিন’ ঘোষণা করেন।
কানাডার নতুন প্রধানমন্ত্রী সিরিয়ায় চার বছরের চলমান গৃহযুদ্ধে বাস্তুচ্যুত ২৫ হাজার মানুষকে কানাডায় পুনর্বাসিত করার পরিকল্পনা নিয়েছেন। তবে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তার এই পরিকল্পনা ক্রমবর্ধমান রাজনৈতিক সমালোচনার মুখে পড়েছে।
ট্রুডো বলেন, কানাডা সরকারের একটি ফ্লাইট সিরিয়ার শরণার্থীদের নিয়ে বৃহস্পতিবার টরেন্টো পৌঁছবে। এর দুই দিন পর অপর একটি ফ্লাইট মন্ট্রিয়েলে অবতরণ করবে। ফ্লাইট দুটি এয়ারবাস এ৩১০ সামরিক বিমান ব্যবহার করবে। এগুলোতে করে মোট প্রায় ৩০০ সিরীয় শরণার্থী কানাডায় পৌঁছা্বে। পরবর্তী ফ্লাইটগুলো ভাড়া করা বিমান ব্যবহার করবে। এএফপি।
