শ্রীলংকান সাবেক ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনেকে আজীবন সম্মানিত সদস্য পদে ভূষিত করেছে মেরিলবোর্ন ক্রিকেট ক্লাব(এমসিসি)। ক্রিকেটে অসাধারন অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের এ সম্মানে ভূষিত করে এমসিসি। তারই ধারাবাহিকতায় গতকাল মাহেলাকে সম্মানজনক এ সদস্য পদের জন্য নির্বাচিত করে এমসিসি।
শ্রীলংকান খেলোয়াড়দের মধ্যে ১৪তম ক্রিকেটার হিসেবে এ সম্মানে ভূষিত হলেন মাহেলা। এর আগে তাঁর সতীর্থ কুমার সাঙ্গাকারা, মুত্তিয়া মুরালিধরন এবং চামিন্ডা ভাসও এ গৌরব অর্জন করেছেন। আঠারো বছরের ক্রিকেট ক্যারিয়াওে ১৪৯ টেস্টে ৪৯.৮৪ গড়ে মোট ১১,৮১৪ রান করেছেন মাহেলা।
নিজের শেষ টেস্টে ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস ম্যাচে সেঞ্চুরি হাকিয়ে অনারারি বোর্ডে নাম লেখানো ছাড়াও ম্যাচটি ড্র করতে অসামান্য অবদান রাখেন তিনি। কলম্বোতে জন্মগ্রহণকারী এ ক্রিকেটার বর্তমানে ইংল্যান্ড দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন। বাসস।
