হদিস মিলছে না চীনা ধনকুবের গুয়াংচ্যাংয়ের

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১৮:৩১
চীনের অন্যতম ধনী ব্যক্তি গুও গুয়াংচ্যাংয়ের হদিস পাওয়া যাচ্ছে না। দেশটির ম্যাগাজিন ক্যাক্সিনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল থেকে তার কোম্পানি ফোসুনের কর্মকর্তারা গুয়াংচ্যাংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
 
ফসুন চীনের অন্যতম বৃহৎ ব্যক্তিমালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। তিনি নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে কোম্পানিটি হংকয়ে তার কার্যক্রম স্থগিত করে দিয়েছে।
 
গুঞ্জন উঠেছে চীনের ওয়ারেন বাফেট হিসেবে পরিচিত গুয়াংচ্যাংয়কে পুলিশ তুলে নিয়ে গেছে। তাকে সর্বশেষ সাংহাইতে পুলিশের সঙ্গে দেখা গেছে বলে সামাজিক মাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে ওই ম্যাগাজিনটি।