আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিত হবে ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। আসরে অংশগ্রহণকারী ২৪টি দলের ড্র অনুষ্ঠিত হবে শনিবার। বাছাইপর্ব শেষে মূল পর্বে সুযোগ পাওয়া ২৪ দলেই রয়েছে তারকার ছড়াছড়ি। নতুন এক জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। ড্র অনুষ্ঠানের মাধ্যমেই নির্ধারণ হয়ে যাবে কার প্রতিপক্ষ কে। সে অনুযায়ীই তৈরি হবে রণকৌশল। আসুন তার আগে জেনে নিই, দলগুলোর সার্বিক পরিস্থিতি।
এবারের আয়োজক দল ফ্রান্স। বিশ্ব র্যাং কিংয়ের ১৫ নম্বর দলটির কাছে আয়োজক হওয়া মানেই পোয়াবারো। এর আগে আয়োজক হিসেবে ১৯৮৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ১৯৯৮ সালে বিশ্বকাপ জয় করা ফ্রান্স এবারও তাই ফেভারিট। তবে ম্যাথিও ভালবুয়ানার সেক্স টেপ নিয়ে বিতর্কে জড়িয়ে তারকা ফুটবলার করিম বেনজেমার খেলা অনিশ্চিত হয়ে যাওয়ায় কিছুটা বিপাকে রয়েছে ফরাসিরা। এছাড়া ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে পরাজয়ের পর এখনো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচের মুখোমুখি হয়নি দলটি। কয়েকটি প্রীতি ম্যাচে অংশ নিয়ে স্পেন, জার্মানি, পর্তুগালকে হারালেও ব্রাজিল, ইংল্যান্ড ও বেলজিয়ামের কাছে হেরেছে।
র্যাং কিংয়ে বিশ্বসেরা দল বেলজিয়াম বাছাইপর্বে তেমন পারফরম্যান্স দেখাতে পারেনি। ২০০০ সালের পর এবারই প্রথম ইউরোতে খেলছে তারা। তবে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা দলে রয়েছে কোরটোয়িস, ভিনসেন্ট কোম্পানি, ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকুদের মত তারকা।
প্রথমবার ইউরোর মূল পর্বে অংশ নিয়ে এবার বিস্ময় জাগিয়েছে আলবেনিয়া। গ্রুপ পর্বে শীর্ষে থাকা পর্তুগিজ ভিত কাঁপিয়ে দিয়েছে তারা। লোরিক কানার মার্সেই, সান্ডারল্যান্ড, ল্যাজিওর মত তারকা খেলোয়াড় বিশ্ব ফুটবলের ৩৮ নম্বর দলটির শক্তি।
বাছাইপর্বে শতভাগ জয় নিয়ে প্রথম দল হিসেবে এবার ইউরোর মূল পর্বে খেলছে র্যাংশকিংয়ের ৯ নম্বর দল ইংল্যান্ড। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ইতিহাসে ষষ্ঠ দল হিসেবে ইংলিশরা সব ম্যাচে জয়ের রেকর্ড গড়েছে এবার। তবে ইউরোর শিরোপা জয়ের স্বপ্নে থাকা ইংল্যান্ডের সামনে দুশ্চিন্তা- দলের মূল তারকা ও অধিনায়ক ওয়েইন রুনির ফর্মহীনতা।
দ্বিতীয়বারের মত এবার খেলছে অস্ট্রিয়া। ২০১২ সালে ইউরোর মূল পর্বে খেলতে ব্যর্থ হওয়া দলটি ক্রমেই নিজেদের উন্নত করছে। ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে প্রথমবারের মত বিশ্ব র্যাং কিংয়ের শীর্ষ দশে উঠে আসা দলটির মূল তারকা বায়ার্ন মিউনিখের ডেভিড আলাবা।
র্যাং কিংয়ের ৪ নম্বর দল জার্মানি মানেই বড় আসরের এক শক্তিশালী যান্ত্রিক দল। জোয়াকিম লোর নেতৃত্বে এই দলটি ১৮ মাস আগেই ব্রাজিল বিশ্বকাপ শিরোপা জিতেছে। ফিলিপ লাম ও মিরোস্লাভ ক্লোজা দলে না থাকলেও বিশ্বকাপ জয়ী দলের অন্য খেলোয়াড়েরা এবারও নামবে শিরোপার আশায়।
বাছাইপর্বে কোনোরকমে উতরে গেছে র্যাং কিংয়ের ১৮ নম্বরের দল ক্রোয়েশিয়া। এর আগে চারবার খেলেও তারা কোয়াটার ফাইনালের গণ্ডি পেরুতে পারেনি। ডারিয়ো সারনা, ইভান রাকিটিচ ও লুকা মাদ্রিচের মত তারকারাই মূল ভরসা।
টানা ৬ষ্ঠবারের মত ইউরোর মূলপর্বে খেলছে চেক রিপাবলিক। বিশ্ব ফুটবলের ২৬ নম্বর দলের মূল তারকা আর্সেনাল জুটি পিটার চেচ ও টমাস রসিসকি।
১৯৮৬ সালের বিশ্বকাপের পর এবারই কোন বড় টুর্নামেন্টে খেলছে হাঙ্গেরি। ফুটবলের ২০ নম্বর দলটি ১৯৭২ সালের পর এবারই প্রথম ইউরোতে খেলছে। এ ছাড়া বিশ্ব ফুটবলের ৩৬ নম্বর দল আইসল্যান্ডের জন্য এটাই প্রথম বড় কোন টুর্নামেন্টে অংশ নেওয়া। মিডফিল্ডার গিলফি সিগারডসন ও স্ট্রাইকার এইডার ডোহেনসেনের নৈপুণ্যে তারা আরও স্বপ্ন দেখতেই পারে।
অপরাজিত দল হিসেবে বাছাইপর্ব অতিক্রম করেছে ইতালি। ফুটবলের ১৫ নম্বর দলটির নেতৃত্বে আছেন বিশ্বকাপ জয়ী জিয়ানলুইজি বুফন। আর তারকাসমৃদ্ধ দলটির চোখ শিরোপায়।
দ্বীপরাষ্ট্র নর্দান আয়ারল্যান্ড এবার প্রথম খেলছে ইউরোর মূলপর্বে। ফুটবলের ৩০ নম্বর দলটির মূল তারকা বাছাইপর্বে ৭ গোল করা নরউইচ সিটি স্ট্রাইকার কেইল লাফারতি।
বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লিওয়ানোদোস্কির পোল্যান্ড এবার ফেভারিট হিসেবেই ফ্রান্সে খেলতে নামবে। বাছাইপর্বে ১৩ গোল করা লিওয়ানোদোস্কি ৩৪ নম্বর দলটির প্রাণভোমরা। সম্প্রতি তাদের পারফরম্যান্সও উল্লেখ করার মত।
বিশ্ব ফুটবলের ৭ নম্বর দল পর্তুগাল এবার বাছাইপর্বে টানা ৭ ম্যাচে জয় পেয়েছে। দলটিতে আছে বিশ্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু দলে তার যোগ্য সহযোগী না থাকাও একটি দুশ্চিন্তা। তবে উইলিয়াম কারভালহোরাও তার মত জ্বলে উঠলে শিরোপা জিতা অসম্ভব হবে না তাদের জন্য।
রিপাবলিক অব আয়ারল্যান্ডও খেলছে এবার ইউরোর মূল পর্বে। বিশ্ব র্যাং কিংয়ে দলটির অবস্থান এখন ৩১। ইউরোর আরেক দাবিদার ফুটবলের ১৬ নম্বর দল রোমানিয়ার প্রেরণা তাদের কোচ অ্যাঞ্জেল ইয়োডানেসকু।
বাছাইপর্বে বাদ পড়ার শঙ্কায় ছিল রাশিয়া। এ জন্য চাকরি হারিয়েছেন তারকা কোচ ফ্যাবিও ক্যাপেলোও। কিন্তু পরে টানা ৪ ম্যাচ জিতে বাছাইপর্বের বাধা পেরিয়েছে র্যাংনকিংয়ের ২৪ নম্বর দলটি। মূল পর্বেও চমকের অপেক্ষায় আছে রুশরা।
সম্প্রতি ইতালিসহ কয়েকটি সেরা দলকে হারিয়ে বিস্ময় জাগিয়েছে স্লোভাকিয়া। বিশ্ব ফুটবলের ২৬ নম্বর দলটি ইউরোতেও অঘটন ঘটাতে পারে।
টানা তৃতীয়বারের মত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার স্বপ্ন দেখছে এবার স্পেন। বিশ্ব ফুটবলের ৩ নম্বর দলটির পিছনে শক্তি হিসেবে কাজ করছেন চৌকস কোচ ভিসেন্তে ডেল বস্ক। বাছাইপর্বে টানা ৮ ম্যাচে জয় পাওয়া দলটিতে রয়েছেন ইকার ক্যাসিয়াসের মত তারকারা।
৩৪ বছর বয়সী পিএসসি তারকা ইব্রাহিমোভিচের ক্যারিয়ারে এটিই হতে পারে শেষ কোন বড় টুর্নামেন্ট। র্যাংাকিংয়ের ৩৫ নম্বর দল সুইডেন দলের এ প্রাণভোমরাকে কেন্দ্র করেই স্বপ্ন বুনছে। বাছাইপর্বে তিনি করেছেন ১১ গোল।
বাছাইপর্বে শুরুটা খারাপ করলেও চতুর্থবারের মত ইউরোতে খেলবে র্যাং কিংয়ের ১২ নম্বর দল সুইজারল্যান্ড। দলটির ভরসা উইঙ্গার জিহার্দান শাকিরি ও শক্তিশালী মিডফিল্ড।
বাছাইপর্বের প্রথম তিন ম্যাচে জয়ের দেখা না পেলেও তুরস্ক জিতেছে শেষ তিন ম্যাচে। র্যাং কিংয়ের ২১ নম্বর দলটির ভরসা এবার হাকান কালহানোগলু ও আরদা তুরানের মত তারকা। এছাড়া বিশ্ব র্যাং কিয়ের ২৯ নম্বর দল ইউক্রেন এবার প্রথমবার খেলবে ইউরোর মূল পর্বে।
দীর্ঘ ৫৭ বছর অপেক্ষার পর বিশ্ব র্যাংপকিংয়ের ১৭ নম্বর দল ওয়েলস এবার প্রথম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলবে। রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের অসাধারণ নৈপুণ্যে এবার বাছাই পর্বে গ্রুপ রানার্স-আপ হয়েছে দলটি। এক ম্যাচ হাতে রেখেই ফ্রান্সের টিকেট পাওয়া ওয়েলস গ্যারেথ বেল, এ্যাশলে উইলিয়ামস ও অ্যারন রামসের মত খেলোয়াড়দের নিয়ে সে ধারা অব্যাহত রাখতে চায়।
