ভারতে আরো একবার সংবাদ শিরোনাম দখল করলো গরু, তবে এবার এই ‘কৃতিত্ব’ গরুর গোবরের! বিখ্যাত অনলাইন কেনাবেচার সাইট অ্যামাজনে এখন ‘বিশুদ্ধ’ গরুর বিষ্ঠা বিক্রি হচ্ছে।
ভারতের সংখ্যাগরিষ্ঠ সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস গোবর দিয়ে দিয়ে ঘর মুছলেই সব শুদ্ধ হয়ে যায়। কিন্তু শহরেতো গরুর খামার দুর্লভ সেই সঙ্গে গরুর খামারও। সেইজন্যই বিখ্যাত অনলাইন কেনা-বেচার সাইট অ্যামাজন ইন্ডিয়ায় বিক্রি হচ্ছে এই গোবর। ‘বিশুদ্ধ’ ১১পিস ‘কাউ ডাং কেক’ বা ঘুটে পাওয়া যাবে মাত্র ১২০ রূপিতে।
IMG0
অ্যামাজন অনলাইনের কাস্টমার রিভিউ অংশে বেশ রসিকতা করছেন নিবন্ধিত ব্যবহারকারীরা। পঙ্কজ গুপ্ত নামের এক ব্যবহারকারী লিখেছেন, উদ্যোগটা ভালো, তবে বুঝতে পারছি না এটা কী গরুর না গাভীর না মনজিনির (বিখ্যাত ভারতীয় কনফেকশনারি চেইন শপ)। আরেকজন ব্যবহারকারী লিখেছেন, এই ‘কেক’ এর কোয়ালিটি দারুণ, শুধুমাত্র ভারতে পাওয়া গরু থেকে এটা তৈরি করা। এটি কেনার পর আমি ওএলএক্স-এ আমার গ্যাসের চুলা বিক্রি করে দিয়েছি। এটি থেকে অসাধারণ গন্ধ বের হয় যার কারণে আমি আমার সব পারফিউম ও এয়ার ফ্রেশনার বাইরে ফেলে দিয়েছি।
আরেকজন ব্যবহারকারী জানিয়েছেন, তিনি তার বন্ধুর জন্মদিনে এই ‘কেক’ উপহার দেবেন। কারণ গত জন্মদিনে তাকে চকলেট কেক দিয়েছিলাম, তখন সে খুশি হয়নি।
