আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১২:৪৭
 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি শনিবার বন্ধ রয়েছে। ভারতের আগরতলা পৌরসভা নির্বাচনে ভোট গণনার কারণে এই কার্যক্রম বন্ধ রয়েছে। তবে যাত্রীরা স্বাভাবিকভাবেই যাওয়া-আসা করতে পারছেন।
 
আগরতলা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনীষ বিশ্বাস হাবুলের বরাত দিয়ে আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান জানান, আগরতলা পৌরসভা নির্বাচনের ভোটের কারণে ভারতীয় ব্যবসায়ীরা শনিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি বন্ধ রাখার কথা জানিয়েছেন। রবিবার থেকে যথারীতি আমদানি-রফতানি চলবে।
 
আগরতলা পৌর নিগম (পৌরসভা) নির্বাচনে ভোট গ্রহণের কারণেও গত বুধবার এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিল।