ইশতেহার ঘোষণার পরও বিএনপির ১০ হাজার নেতাকর্মী আটক: ফখরুল

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৯:০২
 
 
পৌর নির্বাচনের ইশতেহার ঘোষণা করার পরও সারাদেশ বিএনপির ১০ হাজার নোতকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্রই নেই, আবার এর ভবিষ্যত কী হতে পারে? যা আছে তা গণতন্ত্রের ফ্যাসাদ।’
 
শনিবার বিকেলে রাজধানীতে ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘পৌরসভা নির্বাচন- ২০১৫ ও বাংলাদেশের গণতন্ত্রে ভবিষ্যত’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
মির্জা ফখরুল বলেন, ‘আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি জেনেই বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে সরকার।’
 

তিনি বলেন, ‘এর আগে যে সিটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে গণতন্ত্রের লেশমাত্র ছিলো না। এখনও আমরা নীলনকশার একটা নির্বাচনে যাচ্ছি। কারণ একটাই দেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরে আনতে হবে।’