চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রানের দিক দিয়ে বড় জয়ের ক্ষেত্রে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙ্গলো মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শনিবার টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে ৭২ রানে হারিয়ে চলমান বিপিএলে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে কুমিল্লা।
এর আগেও চলমান বিপিএলে বড় রানে জয়ের রেকর্ডটা এই কুমিল্লাই গড়েছিলো। লীগ পর্বের ২৯তম ম্যাচে সিলেট সুপার স্টার্সকে ৭১ রানে হারিয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছিলো কুমিল্লা।
বিপিএলের ইতিহাসে রানের ব্যবধানে বড় জয়ের ক্ষেত্রে এটি চতুর্থস্থানে জায়গা করে নিয়েছে। বিপিএলের ইতিহাসে সবচেয়ে বড় জয় চট্টগ্রাম কিংসের। ২০১৩ মৌসুমে সিলেট রয়্যালসকে ১১৯ রানের ব্যবধানে হারিয়েছিলো চট্টগ্রাম। বাসস
