এক সপ্তাহের মধ্যে তিন বার দেশের অর্থমন্ত্রী পরিবর্তন করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। রবিবার রাতে অপ্রত্যাশিতভাবে ডেভিড ভ্যান রুনিকে বাদ দিয়ে অপেক্ষাকৃত অভিজ্ঞ প্রেভিন গরধানকে অর্থমন্ত্রী করেন প্রেসিডেন্ট।
এর আগে গত বুধবার, লানলা নেনেকে বরখাস্ত করেন জ্যাকব জুমা। তাকে বরখাস্ত করায় দেশটির মুদ্রা মান রেকর্ড পরিমাণে কমে যায়। তার স্থলাভিষিক্ত ভ্যান রুনি অল্পপরিচিত একজন সংসদ সদস্য। সর্বশেষ রুনিকে বাদ দিয়ে রবিবার রাতে প্রেভিন গরধানকে অর্থমন্ত্রালয়ের দায়িত্ব দেন প্রেসিডেন্ট। এর পরই দেশটির মুদ্রা র্যান্ড-এর মূল্য পাঁচ শতাংশ বেড়ে গেছে। সূত্র: বিবিসি
