ডিএসইতে ফের লেনদেন বাড়লো

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ২০:৫৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফের লেনদেন বেড়েছে। তবে অধিকাংশ সূচকের দরপতন অব্যাহত রয়েছে।


ডিএসইতে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১৩টি কোম্পানির ৮ কোটি ৩০ লাখ ৯৮ হাজার ১৬০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৩৪ কোটি ৯৫ লাখ ৮৮ হাজার ৩৩৬ টাকা। যা আগের দিনের চেয়ে ৬০কোটি ৭৯ লাখ টাকা বেশি।


ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮.৮২ পয়েন্ট কমে ৪৫৩৩.৯১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৫১ পয়েন্ট কমে ১৭২৪.৭৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১.৫৯ পয়েন্ট কমে ১০৯৪.৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১ টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের।


লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো ফার্মা, রিজেন্ট টেক্স, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেল, ডেল্টা লাইফ, বিএসআরএম স্টিল, ব্র্যাক ব্যাংক, সাইফ পাওয়ার, আফতাব অটোস ও কেডিএস এক্সোসরিজ।


দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: রিজেন্ট টেক্স, গ্লোবাল ইন্সু., দেশ গার্মেন্ট, এপেক্স স্পিনিং, আইসিবি এএমসিএল ২য়, রেনউইক যজ্ঞেশ্বর, মেঘনা লাইফ ইন্সু., ডেল্টা লাইফ, আফতাব অটোস ও নিটল ইন্সু.।


অন্যদিকে, দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বিআইএফসি, হাক্কানী পাল্প, শাইনপুকুর সিরামিকস, জিকিউ বলপেন, ইস্টার্ন ইন্সু., সিমটেক্স, আইএসএন লি., তসরীফা ইন্ডা., আল-হাজ্বটেক্স ও আজিজ পাইপস। বাসস