২০১৫ সালে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস লিমিটেড। রবিবার ঢাকায় কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভায় এ-ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ‘আমরা টেকনোলজিস লিমিটেড’-এর চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ সভায় তার স্বাগত বক্তব্যে ২০১৫ অর্থবছরে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সংক্ষেপে তুলে ধরে আগামী বছরের পরিকল্পনা, প্রবৃদ্ধি ও এর বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
‘আমরা টেকনোলজিস লিমিটেড’-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উভয়েই কোম্পানির সুনাম ও অগ্রগতিতে বছরের পর বছর ধরে অবদান রাখার পাশাপাশি শেয়ারহোল্ডারের সমর্থন, সহযোগিতা ও পরামর্শের জন্য তাদের বিশেষ ধন্যবাদ জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন ‘আমরা টেকনোলজিস লিমিটেড’-এর পরিচালক সৈয়দা মুনিয়া আহমেদ, খন্দকার মাহমুদুল হাসান (এফসিএ), গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জহরুল সৈয়দ বখত এবং কোম্পানি সচিব মো. এনামুল হক। -প্রেস বিজ্ঞপ্তি
