মাইক্রোসফট বাংলাদেশ গতকাল দেশের বাজারে অবমুক্ত করেছে লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএল মডেলের নতুন দুই উইন্ডোজ ফোন। লুমিয়ার নতুন এই দুইটি ফোনে ব্যবহার করা হয়েছে উইন্ডোজের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ১০।
হ্যান্ডসেট দুইটিতে লুমিয়ার জন্য হ্যালো বেটা এবং ফোনের জন্য কন্টিনিয়ামসহ রয়েছে এইচডি ডিসপ্লে, ফোরকে ভিডিও ধারণের উপযোগী ২০ মেগাপিক্সেল পিওরভিউ ক্যামেরা ও ট্রিপল ন্যাচারাল এলইডি ফ্ল্যাশের মতো ফিচার।
রাজধানীর একটি হোটেলে মাইক্রোসফট মোবাইল ডিভাইসেস সেলস, ইমার্জিং এশিয়ার জেনারেল ম্যানেজার সন্দীপ গুপ্তা উপস্থিত থেকে ফোন দুইটি অবমুক্ত করেন।
এসময় জানানো হয়, লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএলের মূল্য যথাক্রমে ৫৬,০০০ ও ৬৪,০০০ টাকা।
