হেলিকপ্টারে চড়ে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন এমপি লিটন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৫:১৬
হেলিকপ্টারে চড়ে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। বুধবার বেলা ১১টার দিকে তিনি সুন্দরগঞ্জে হেলিকপ্টারে অবতরণ করলেন।  
 
জানা গেছে, উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। তিনি রাজধানীতে পারিবারিক কাজে ব্যস্ত থাকায় মঙ্গলবার পর্যন্ত সংসদীয় এলাকা সুন্দরগঞ্জে পৌঁছতে পারেননি। 
 
মহান বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তিনি হেলিকপ্টার যোগে বেলা ১১ টা ৩৫ মিনিটে সুন্দরগঞ্জ ফুটবল খেলার মাঠে অবতরণ করেন। তিনি অবতরণ করার পর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান শুরু হয়।