অস্ট্রেলিয়ান ওপেনে থাকছেন না অ্যান্ডি মারে!

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ০৯:৫০
 
২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে থাকছেন না বলেই পূর্বাভাস দিলেন ব্রিটেনের টেনিস তারকা অ্যান্ডি মারে। নিজের প্রথম সন্তানের আগমন উপলক্ষে টুর্নামেন্টটি খেলবেন না বলে ইঙ্গিত দিলেন তিনি।
 
ব্রিটেনের একটি পত্রিকার বরাত দিয়ে এনডিটিভি জানায়, জানুয়ারির ১৮-৩১ তারিখ পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ান ওপেন ২০১৬। কিন্তু প্রথম সন্তান আগমনের সময় স্ত্রীর পাশে থাকতে চান তিনি। ফেব্রুয়ারি মাসে তার প্রথম সন্তান জন্মানোর কথা রয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন চলাকালিন সময়ে যদি সন্তান জন্ম নেয়ার সম্ভাবনা তৈরি হয়, তাহলে মাঝ পথেই হয়ত টুর্নামেন্ট ছেড়ে স্ত্রীর কাছে চলে আসবেন তিনি।
 
ডেইলি মেইলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলে, 'অবশ্যই আমি বাড়ি চলে আসব। এটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ন। শুরুতেই বিষয়টা পরিষ্কার করে নিতে চাই আমি। সেখানে (টুর্নামেন্টে) অংশ নিলেও যে কোন সময় আমি বাড়ি ফিরব। যখনই অনুভব করব আমার ফিরে আসা প্রয়োজন, আমি তখনই ফিরে আসব।' এনডিটিভি।