২০১৫ সালের সেরা ক্রীড়া ব্যক্তিত্ব সেরেনা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৪:৫২
বিখ্যাত ক্রীড়া ম্যাগাজিন স্পোর্টস ইলাসট্রেটেডের বিবেচনায় ২০১৫ সালের সেরা ক্রীড়া ব্যক্তিত্ব মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্রের টেনিস সেনসেশন সেরেনা উইলিয়ামস। ইতিহাসে অন্যতম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের শেষে এসেও অসাধারণ সাফল্যই ৩৪ বছর বয়সী এই টেনিস আইকনকে দারুণ এই পুরস্কার এনে দিয়েছে বলে স্পোর্টস ইলাসট্রেটেড ঘোষণা করেছে। 
 
চলতি বছর ইনজুরি ও অসুস্থতা সত্ত্বেও তিনটি মেজর শিরোপা, ৫৬টি ম্যাচের মধ্যে ৫৩টিতেই জয়ী সেরেনা টানা দ্বিতীয় বারের মত মৌসুমের সবকটি সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করেছেন। অন্য খেলোয়াড়দের থেকে সেরেনার রেটিং পয়েন্টের ব্যবধানও অনেক বেশী ছিল। স্পোর্টস ইলাসট্রেটেড জানিয়েছে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের ৪০ বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা এটাই প্রথম। বাসস।