কনজ্যুমার ইয়ুথ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সিওয়াইজেইউ) ও কনজুমার কেয়ার সোসাইটির (সিসিএস) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘ভোক্তা অধিকার ও খাদ্যে ভেজাল’ শীর্ষক কর্মশালা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কনজ্যুমার ইয়ুথ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও পাবলিক হেলথ্ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক এম এ রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এএ মামুন।
প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ইনস্টিটিউট অব ফুড সায়েন্স অ্যান্ড টেকনলোজির বিজ্ঞানী বরুন কান্তি সাহা, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তাপস কুমার দাস ও কনজুমার কেয়ার সোসাইটির সেক্রেটারি পলাশ মাহমুদ উপস্থিত ছিলেন।।
প্রশিক্ষকরা কর্মশালায় শিক্ষার্থীদের ভোক্তা অধিকার, খাদ্য কেমিক্যালের ব্যবহারে ক্ষতি ও ভোক্তা অধিকার আইন বিষয়ে ধারণা দেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারী তিনশতাধিক শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।
