গেইলের ৬০০

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১২:১৬
টি টোয়েন্টি ক্রিকেটে ৬০০ ছক্কা মারার রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টি বিগ ব্যাশ লিগে ব্রিজবেন হিটের বিপক্ষে দুটি ছক্কা মেরে এ অনন্য রেকর্ড গড়েন মেলবোর্ন রেনেগেডসের গেইল।
 
সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) দুই ম্যাচ ঝড় তোলা বাঁ-হাতি গেইল তার ইনিংসে দুটি বাউন্ডারিও মারেন।  তবে সর্বোচ্চ বাউন্ডারি মারার তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ। হজের বাউন্ডারি সংখ্যা ৬৬৪টি। সর্বোচ্চ বাউন্ডারি মারার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। কিউই অধিনায়কের বাউন্ডারির সংখ্যা ৬০৫।
 
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গেইলের আরেক স্বদেশী অলরাউন্ডার কাইরন পোলার্ড। তার সংখ্যা ৩৮৮। আর ২৯০টি ছক্কা মেরে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ম্যাককালাম। বাসস।