করাচি কিংসে সাকিব

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৬:২২
পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। প্লাটিনাম ক্যাটাগরিতে করাচি কিংসে খেলবেন তিনি।
 
করাচি কিংসে প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিবের সঙ্গী হয়েছেন শোয়েব মালিক ও সোহেল তানভীর। এদিকে প্লাটিনাম ক্যাটাগরিতে ইসলামাবাদ ইউনাইটেডে রয়েছেন শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল ও মিসবাহ উল হক। পেশওয়ার জালমিতে শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ ও ড্যারেন স্যামি, কোয়েটা গ্ল্যাডিয়েটরসে কেভিন পিটারসেন, সরফরাজ আহমেদ ও আহমেদ শেহজাদ। এছাড়া লাহোর গ্ল্যাডিয়েটরসে গেছেন ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো ও উমর আকমল।