দুয়ো দিতে না করলেন রোনালদো

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ২০:০৫
 
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের দুয়ো দিয়েই যাচ্ছে ক্লাবটির সমর্থকরা। রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচ চলাকালে আঙুলের ইশারায় সমর্থকদের এটা করতে না করেছেন স্পেনের সফলতম ক্লাবটির তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।
 
স্পেনের লা লিগায় গত রবিবার নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচটি ১০-২ গোলে জেতে রিয়াল। ম্যাচের তৃতীয় মিনিটেই দানিলোর গোলে এগিয়ে যায় রিয়াল। তবে দশম মিনিটে সমতায় ফেরার পর দ্বাদশ মিনিটে এগিয়েও গিয়েছিল ভায়েকানো।
 

এর পরই রিয়ালের সমর্থকদের একটা অংশ দুয়ো দিতে শুরু করে। এ সময় সমর্থকদের উদ্দেশ্য করে রোনালদোকে আঙুল দিয়ে ‘না বোধক’ ইশারা করতে দেখা যায়।  ভায়েকানোর জালে রিয়ালের গোল-উত্সবে দুটি গোল করেন রোনালদো। গ্যারেথ বেল করেন চার গোল। আর করিম বেনজেমা করেন তিন গোল।