এশিয়া কাপ ও ওয়ার্ল্ড কাপ টি-টোয়েন্টির প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের সঙ্গে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ স্থগিত করছে বাংলাদেশ। আগামী জানুয়ারিতে দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল জিম্বাবুয়ের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি টুর্নামেন্ট রয়েছে। এগুলোর জন্য প্রস্তুতি জরুরি।’
খবর বিডিনিউজ টোয়েন্টি ফোর.কমের।
