বাস চাপায় অটোচালককে হত্যার অভিযোগ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৯
রাজধানীর উত্তরায় জসিমউদ্দীন রোডে কথা কাটাকাটির জেরে এক অটোচালককে বাসের চাকায় পিষে মারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে বাস চালকের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন নিহত মো. ফারুকের (৪০) স্বজনরা।
 
ফারুকের গ্রামের বাড়ি বরিশালে, ঢাকায় তিনি থাকতেন মুগদায়।
 
উত্তরা (পশ্চিম) থানার এসআই মো. খলিলুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া পরিবহনের একটি বাসের চাপায় অটোরিকশা চালক মো. ফারুকের মৃত্যু হয়। পরে বাসযাত্রীরাই চালক আবদুল মজিদকে (২৫) আটক করে পুলিশের হাতে তুলে দেয়।