ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সাড়ে ১৪ কেজি স্বর্ণসহ চারজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। বুধবার দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আনোয়ারা বেগম (৩০), ফারজানা মনি (২৫), আনোয়ার পারভেজ (২৫) ও ওসমান সোহেল (২৯)।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান জানান, আনোয়ারা ও ফারজানার কাছে মোট সাড়ে ১৪ কেজি ওজনের ১২৫টি সোনার বার পাওয়া গেছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক সাত কোটি টাকা।
