সহজ ডটকমে বাসের টিকিট কিনতে ৩০০ টাকা ছাড়

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ০১:১১
ওয়েব পোর্টাল সহজ ডটকম (www.shohoz.com/grameenphone) ভিজিট করে, সহজ ডটকমের কল সেন্টার নম্বর ১৬৩৭৪-এ কল করে কিংবা সহজের সহযোগী প্রতিষ্ঠানে গিয়ে গ্রামীণফোন গ্রাহকরা বাস টিকিট কেনার ক্ষেত্রে পাবেন ৩০০ টাকা ছাড়। কল করে টিকিট কেনার ক্ষেত্রে গ্রামীণফোনের বৈধ নম্বর থেকে কল করতে হবে। আগামী ২৭ ডিসেম্বর থেকে একই গ্রামীণফোন নম্বর থেকে শুধু প্রথমবার টিকিট কেনার সময় এই বিশেষ ছাড় পাওয়া যাবে। আর এই অফার চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।
 
একজন গ্রাহক ডিসকাউন্টে একসঙ্গে সর্বোচ্চ দুইটি টিকিট কিনতে পারবেন। প্রথম পাঁচ হাজার টিকিটের ক্ষেত্রে এই এক্সক্লুসিভ ডিসকাউন্ট অফার প্রযোজ্য থাকবে। গ্রামীণফোন ও সহজ ডটকমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে গতকাল এই অফারের ঘোষণা দেন।
 
বিশেষ এই ডিসকাউন্ট অফার সম্পর্কে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীণফোন নতুন নতুন ডিজিটাল সেবাকে গুরুত্বের সাথে বিবেচনা করছে। অনলাইনে টিকিট কেনা এখন আর কল্পনা নয়, বরং অনেকেই এখন অনলাইনে টিকিট কিনতে আগ্রহী হয়ে উঠছেন। এই অফারের মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকরা এই সেবায় আরও উদ্বুদ্ধ হবে।’
 
সহজ ডটকমের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির বলেন, ‘নতুন এই অফারটির চালু করতে আমরা অধীর অপেক্ষায় আছি। গ্রামীণফোন গ্রাহকদের জন্য আমরা এই অফারের নাম দিয়েছি ‘মাথা নষ্ট অফার ২’ অফার। গত নভেম্বর মাসে ‘মাথা নষ্ট অফার ১’-এ ব্যাপক সাড়া পাওয়া আমরা দ্বিতীয়বার এটি চালু করছি যাতে করে গ্রামীণফোন গ্রাহকরা বিশেষ এ সুবিধার মাধ্যমে সহজ ডটকম ওয়েবসাইট ব্যবহার করেন।’ উল্লেখ্য, ‘সবার জন্য ইন্টারনেট’ লক্ষ্য নিয়ে গ্রামীণফোন দেশের মানুষদের ইন্টারনেট ব্যবহারকে আরও গ্রহণযোগ্য ও প্রয়োজনীয় করে তোলার কাজে নিরলসভাবে কাজ করছে।
 
এই অফারটি গ্রামীণফোন গ্রাহকদের ডিজিটাল সেবা গ্রহণের মাধ্যমে নিজেদের জীবনকে সহজ করতে সহায়তা করবে।