সিরাজগঞ্জে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৯

 

দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কেক কাটা হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক, পত্রিকার হকার, এজেন্ট, বিভিন্ন উপজেলার ইত্তেফাকের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠাকালের পর থেকে দেশের উন্নয়নে ইত্তেফাক অন্যতম ভুমিকা পালন করে আসছে। বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের সময় ইত্তেফাক মূখ্য ভুমিকা পালন করে। ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন একজন মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। ভবিষ্যতেও ইত্তেফাক দেশ উন্নয়নের ভুমিকা পালন করবে।