জনপ্রিয় ওয়ার্ড পাজল গেম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ০১:৩৫
বর্তমানে বিশ্বের একশ কোটিরও বেশি ডিভাইসে ব্যবহূত হচ্ছে অ্যান্ড্রয়েড। আর এসব অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য প্রতিনিয়ত তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের গেম। চলতি বছরে অ্যান্ড্রয়েডের জন্য তৈরি হওয়া এসব গেমের মধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ‘আলফাবিয়ার’ নামের ওয়ার্ড পাজল গেমটি।
 
মূলত তিন বছর বা তার থেকে বেশি বয়সী শিশুদের জন্য তৈরি করা হয়েছে গেমটি। এই গেমের মাধ্যমে শিশুরা ইংরেজি বর্ণমালার বিভিন্ন বর্ণ ব্যবহার করে নতুন নতুন শব্দ তৈরি করতে পারবে এবং এসব শব্দ তৈরি করতে হবে ভাল্লুকের কার্টুনের আদলে। এভাবে সময়ের সাথে সাথে বড় বড় আকৃতির ভাল্লুক তৈরির মাধ্যমে গড়ে তুলতে হবে ভাল্লুকের সংগ্রহ।

 

৩৭ মেগাবাইট আকৃতির এই গেমটি ইনস্টল করা যাবে অ্যান্ড্রয়েড ৪.০ বা তার চাইতে আপডেট যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে।  প্লেস্টোরে https://goo.gl/1EE8FQ লিংকে গেলে  স্প্রাই ফক্সের তৈরি এই গেমটি পাওয়া যাবে।