জিদানকে কোচ হিসেবে চায় রিয়াল সমর্থকরা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ০৯:৫৪
রিয়াল মাদ্রিদ সমর্থকরা পরিষ্কারভাবেই বর্তমান কোচ রাফায়েল বেনিতেজকে নিয়ে সন্তুষ্ট নয়। তবে তার পরিবর্তে হোসে মরিনহো নয় বরং জিনেদিন জিদানকে কোচ হিসেবে পছন্দ তাদের।
 
বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে হার, বরখাস্ত খেলোয়াড় ডেনিশ চেরিশেভকে খেলিয়ে কোপা দেল রে থেকে রিয়ালের বরখাস্ত হওয়া সহ বিভিন্ন কারণে বর্তমান কোচ রাফা বেনিতেজের উপর ক্ষিপ্ত রিয়াল সমর্থকরা। সেটা রিয়ালের খেলার সময় দুয়োধ্বনিতেই পরিষ্কার বোঝা যায়। এই প্রেক্ষিতেই বিখ্যাত স্প্যানিশ ইংরেজি সংবাদমাধ্যম এএস স্পোর্টস একটি জরিপের আয়োজন করেছিল যে, রিয়ালের কোচ হিসেবে সমর্থকদের কে পছন্দ। অনলাইন জরিপে অংশ নেয়া ২২ হাজার ভোটারের ৫২ শতাংশ ভোট দিয়েছেন রিয়ালের বি দলের দায়িত্বে থাকা কিংবদন্তি খেলোয়াড় জিনেদিন জিদানের পক্ষে। ২০১২ সালে রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে লা লিগা জেতানো হোসে মরিনহোর পক্ষে ভোট পড়েছে ৩৩ শতাংশ। আর বর্তমান কোচ বেনিতেজ পেয়েছেন মাত্র ১৪ শতাংশ সমর্থকের ভোট।