গুগল জানিয়েছে তারা পাসওয়ার্ড ছাড়া অন্য নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে গুগল একাউন্টে প্রবেশ করার পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে।
পাসওয়ার্ড ছাড়া এই ব্যবস্থায় ব্যবহারকারীকে গুগল একটি পুশ নোটিফিকেশন পাঠাবে যার মাধ্যমে ব্যবহারকারী নিশ্চিত করতে পারবে নিজের পরিচয় এবং এবং একাউন্টে প্রবেশ করতে পারবে। কয়েকদিন আগে ইয়াহু প্রায় একই রকম একটি সেবার ঘোষণা দিয়েছিল যার নাম রাখা হয়েছে ‘একাউন্ট কি’।
পাসওয়ার্ড ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা বেশ দুর্বল কারণ বেশিরভাগ ব্যবহারকারী জটিল পাসওয়ার্ড ব্যবহার করেন না একই পাসওয়ার্ড অনেকগুলো একাউন্টে ব্যবহার করেন। এছাড়া দুই ধাপের পাসওয়ার্ড ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা যেমন ইউএসবি কার্ডের গোপনীয় টোকেন বা এসএমএস এর মাধ্যমে নিরাপত্তা কোড পাঠানোর ব্যবস্থাকে ঝামেলা মনে করে।
গুগলের নতুন পদ্ধতিতে একাউন্টে প্রবেশের সময় শুধু আপনার মেইল অ্যাডড্রেস বা ইউজার আইডিটা লিখতে হবে এবং এর সঙ্গে সঙ্গে আপনার একাউন্টে একটি নোটিফিকেশন আসবে যে আপনি নতুন কোনো ডিভাইস থেকে একাউন্টে প্রবেশের চেষ্টা করছেন কী না? স্মার্টফোন থেকে সেটা নিশ্চিত করলে স্বয়ংক্রিয়ভাবে একাউন্টে প্রবেশ করবে।
এই ব্যবস্থা একাউন্টে প্রবেশ সহজ করার পাশাপাশি, নেটওয়ার্ক ফিশিং রুখতে পারবে। টেক ক্রাঞ্চকে গুগলের একজন মুখপাত্র বলেন, আমরা কয়েকজন মানুষকে গুগল একাউন্টে পাসওয়ার্ডহীন প্রবেশ করার এই পদ্ধতি ব্যবহার করতে আমন্ত্রণ জানিয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই পাসওয়ার্ডের যুগ শেষ হবে। টেকক্রাঞ্চ।
