লো স্কোরিং ম্যাচে জিম্বাবুয়েকে হারালো আফগানিস্তান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৩:১৫
লো স্কোরিং প্রথম ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৯ রানে জয় পেয়েছে আফগানিস্তান। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার জিম্বাবুয়েকে মাত্র ৮২ রানে অল আউট করে ৪৯ রানে জয়ী হয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানরা।
 
ওপেনার নুর আলী জারদানের ৬৩ রান স্বত্বেও প্রথমে ব্যাট করা আফগানরা ৩৮.৫ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায়। জিম্বাবুয়ে লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার ২০ রানে ৫ উইকেট শিকার করেন। কিন্তু মাত্র ৩৫ রানে শেষ ৭ উইকেট হারানো জিম্বাবুয়ে ৩১তম ওভারেই অল আউট হয়ে যায়। নতুন বলে ১৭ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন আফগানিস্তানের অফ স্পিনার আমির হামজা।
 
জিম্বাবুয়ের মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌছতে সক্ষম হয়েছেন। অধিনায়ক এলটন চিগুম্বুরা দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন। গত অক্টোবরে জিম্বাবুয়ে সফরে স্বাগতিকদের বিপক্ষে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর এটা ছিল আফগানিস্তানের প্রথম জয়। এএফপি।