ঢাকার কদমতলীর মুরাদপুরের বাসা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পোকাবাজারের একটি দ্বিতীয় তলায় আরিফা বেগমের লাশ পাওয়া যায়।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানিয়েছেন, নিহত নারী দুইতলা ভবনটির মালিক। তাকে নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, আরিফার দুই মেয়ে। তবে তিনি ঐ বাসায় একাই থাকতেন।
ময়নাতদন্তের জন্য লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
