ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের প্রধান ইয়ার রামাতিকে বরখাস্ত করা হয়েছে। বিবিসি জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘তথ্য নিরাপত্তা ভঙ্গের’ কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।
তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি মন্ত্রণালয়। অবশ্য ইসরায়েলের গণমাধ্যম দাবি করছে, রামাতি তার ব্যক্তিগত কম্পিউটারে গোপন তথ্য সংরক্ষণ করেছিলেন। চারবছর ধরে এই পদে ছিলেন ইয়ার রামাতি। তিনি আইরন ডোম এন্ড অ্যারো অ্যান্টি মিসাইল ইন্সপেক্টর সিস্টেমের মতো প্রকল্প তদারক করতেন।
পরীক্ষামূলক মিসাইল সিস্টেম প্রকল্পে অবদানের জন্য রামাতির প্রশংসাও করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তার (রামাতি) অপরাধ নিজপদের অধিকার বহির্ভূত হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবিসি।
