ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৫:০২
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ছিল।
 
ওলমার্টকে ২০১৪ সালে ছয় বছরের কারাদণ্ড দিয়েছিল একটি নিম্ন আদালত। কিন্তু সুপ্রিম কোট সাজার পরিমাণ কমিয়ে দেয়। ৭০ বছর বয়সী ওলমার্টের বিরুদ্ধে আবাসন প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। জেরুজালেমের মেয়র হিসেবে তিনি এই ঘুষ নিয়েছিলেন। ২০০৯ সালে পদত্যাগ করা ওলমার্ট প্রথম ইসরায়েলি সরকার প্রধান হিসেবে কারাগারে যাবেন। ১৫ ফেব্রুয়ারি তার কারাদণ্ড শুরু হবে। বিবিসি।