কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির এক পা ভেঙ্গে গেছে। চিকিৎসার জন্য, সুইজার ল্যান্ডের জুরিখে প্রথা ভেঙে মাঝ রাতে তাকে বহনকারী বিমানটির অবতরণ করানো হয়েছে। এসময় কাতারের রাজপরিবারের মোট নয়টি বিমান জুরিখ বিমানবন্দরে নামে।
মঙ্গলবার এক বিবৃতিতে সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, সাবেক এ শাসককে জরুরি চিকিত্সার জন্য সুইজারল্যান্ডে নেয়া হয়েছে। শব্দ দূষণ রোধ করার জন্য রাতের বেলা বিমান ওঠানামা বন্ধ থাকে জুরিখ বিমানবন্দরে। সুইজারল্যান্ডের সেনাবাহিনীর এই বিমানগুলোকে অবতরণের ব্যবস্থা করে দেয়। উল্লেখ্য, কাতারে তিনি ‘ফাদার আমির’ হিসেবে সমধিক পরিচিত। সূত্র: এএফপি
