নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় অর্ধশতাধিক নিহত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ২১:৩৭
 
নাইজেরিয়ায় বোমা হামলায় ৫০জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। কয়েকজন নারী আত্মঘাতী হামলাকারীর বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির।
 
দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া প্রদেশের মাদাগালি শহরের একটি বাজারে জোড়া আত্মঘাতী হামলায় ২৫ জনেরও বেশি মানুষ নিহত হন। পার্শ্ববর্তী বর্নো প্রদেশের মাইদুগুরিতে একাধিক হামলায় ৩০জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
 
ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী বোকো হারামের জঙ্গিদের বিরুদ্ধে ‘কৌশলগত বিজয়’ অর্জিত হয়েছে, দেশটির প্রেসিডেন্টের এমন দাবির এক সপ্তাহের মধ্যে এই সিরিজ হামলার ঘটনা ঘটলো। এর জন্য বোকো হারামকেই দায়ী করা হচ্ছে।