২০১৫-১৬ বর্ষে ১৪ লাখ ৬৮ হাজার ৫৬১ টাকা আয়কর দিয়েছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার অধিক্ষেত্রভুক্ত কর অঞ্চল-১ এ আয়কর রিটার্ন জমা দেয়া হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল আয়কর রিটার্ন জমা দেয়।
২০১৫-১৬ করবর্ষে আওয়ামী লীগের মোট আয় ছিল ৯ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৬৪৩ টাকা। আর মোট ব্যয় ছিল ৩ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা।
