আবারো লেনদেন পতনে শেয়ারবাজার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৮:০৩
 
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতা থাকলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো  শেয়ারবাজারে লেনদেন পতন অব্যাহত আছে।
 
বাজার পর্যালোচনা করে  দেখা  গেছে, বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট  বেড়ে চার হাজার ৬০৪ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট  বেড়ে ১ হাজার ১০৪ পয়েন্ট ও ডিএস৩০ সূচক দশমিক ৭৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৪১ পয়েন্টে অবস্থান করছে।
 
বুধবার দিনশেষে ডিএসইতে  লেনদেন হয়েছে ৩৬৭  কোটি ৩১ লাখ টাকার  শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট; যা আগের কার্যদিবসের চেয়ে ২৩ কোটি টাকা কম। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৯০ কোটি ২৩ লাখ টাকা।ডিএসইতে ৩১৬টি প্রতিষ্ঠানের  শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৭টির দর  বেড়েছে, কমেছে ১২২টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর।দেশের অপর  শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২ পয়েন্ট  বেড়ে ৮ হাজার ৫৩৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট  বেড়ে ১ হাজার ২৩ পয়েন্ট এবং সিএসই ৩০ সূচক ১ পয়েন্ট  বেড়ে ১২ হাজার ৪৩২ পয়েন্ট, সিএএসপিআই সূচক ২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩১ পয়েন্টে এবং শরীয়া সূচক সিএসআই ১ পয়েন্ট বেড়ে ৯৬২ পয়েন্ট অবস্থান করছে।
 
সিএসইতে  মোট ২৩৬টি কোম্পানির  শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর  বেড়েছে ৯৫টির, কমেছে ১০২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। ফোকাস বাংলা।